ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য ও প্রাসঙ্গিক সমালোচনা
গত ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে ১৫ টি ছাত্রসংগঠনের সমন্বয়ে একটি নতুন জোটের আত্মপ্রকাশ ঘটে। যার নাম দেওয়া হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্রঐক্য। এই জোটভুক্ত ১৫ টি সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র ফেডারেশন (সাকি), ছাত্র অধিকার পরিষদ, ছাত্রলীগ (জেএসডি), গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি), নাগরিক ছাত্র ঐক্য (মান্না), জাগপা ছাত্রলীগ, ছাত্র ফোরাম (মন্টু), ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর), জাতীয় ছাত্র সমাজ (পার্থ), জাগপা ছাত্রলীগ (খন্দকার লুৎফর), ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সংহতি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। এই জোটের সমন্বয়ক করা হয়েছে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আদীবকে। পাশাপাশি জোটভুক্ত সকল সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য করা হয়েছে। আর এই জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করবে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। যদিও ঐতিহাসিক প্রেক্ষাপটে সরকা...